আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মে, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনি একজন সংগীত শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে সহকর্মীদের কেউ কেউ আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বরন-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। বৃশ্চিক (২৪ আক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক সম্প্রীতি রক্ষার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।