আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মে, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য কুশলী হতে হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই প্রিয়জনের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পরিবারের কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। কোনো শুভ কাজে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে অপ্রত্যাশিতভাবে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।