আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। শিক্ষার্থীদের কেউ কেউ বৈদেশিক বৃত্তি পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে আটকে থাকা পদোন্নতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।