আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বিদেশ যাত্রায় প্রাবসী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টে.): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারে কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক কলহের নিষ্পত্তি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে।