আপনার রাশিফল
১৪ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পাবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।