আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে নতুন নাটক কিংবা চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।