আপনার রাশিফল
২০ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বৈষয়িক কাজের ক্ষেত্রে নিজের বিচার-বুদ্ধিকেই প্রাধান্য দিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। আর্থিক লেনদেন শুভ। বন্ধু-বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।