আপনার রাশিফল
২৫ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক অশান্তি দূর হতে পারে। যৌথকাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।