আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কারও কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তর‌্যাপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মীর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্ক সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন।