আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসন হবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-২৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।