আপনার রাশিফল
৬ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারো কারো জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধের অবসান হবে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্ম-সংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে অনুকূল সাড়া পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। কুম্ভু (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কর্মস্থলে কারও বিরোধিতায় গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।