আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। দূর থেকে আজ কোনো সুখবর আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সামাজিক কাজ বৃদ্ধি পেতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত দেওয়া উচিত হবে না। ব্যবসায়িক যোগাযোগ শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।