আপনার রাশিফল
১৪ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পদ্ধতিগত জটিলতার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। যৌথ কাজে সাফল্য পাবেন। নতুন বিনিয়োগ ও প্রেমে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পারিবারিক প্রয়োজনে দূরের মানুষকেও কাছে টেনে নিতে হতে পারে। পাওনা আদায়ে আংশিট সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা-সমাজকল্যাণ কাজে প্রশংসা পাবেন। ব্যবসায়িক চুক্তির জন্য দিনটি শুভ। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। নতুন প্রেমে জড়াতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পরে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি শুভ।