আপনার রাশিফল
২০ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে আজ নতুন মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সুযোগ আসতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।