আপনার রাশিফল
২৬ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারনে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎ পরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। শিল্পকলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে নতুন সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সহকর্মীর রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। মানসিক অস্থিরতা দূর হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।