আপনার রাশিফল
৫ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রোববার ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বৈদেশিক যোগাযোগ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।