আপনার রাশিফল
৯ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোরবার ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কারও রোগ মুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্তে নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসাযিক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। অস ৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে উপহার পেতে পারেন। রাজনৈতিক ত ৎ পরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। আজ আপনার অর্থভাগ্য শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। কর্মস্থলে ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ গ্রহণ করতে পারেন। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা শিকারের জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বোকরদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধের অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।