আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ কারও কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ গ্রহণ করতে পারেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা চূড়ান্ত হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কেনাকাটায় শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আইনি সমস্যার সমাধান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।