আপনার রাশিফল
১৬ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রবাসী বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। অস ৎ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা আছে। রাজনৈতিক ত ৎ পরতা শুভ। কেনাকাটায় লাভবান হবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভাঙা প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। রাজনৈতিক ত ৎ পরতা শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে ত ৎ পর হোন। আজ কারও কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগরে ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক ত ৎ পরতা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মকর (২২ ডিসে-২০ জানু): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।