আপনার রাশিফল
১৭ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভাঙা প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আইনি সমস্যার সমাধান হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। মানসিক অস্থিরতা দূর হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।