আপনার রাশিফল
২৩ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে মুরব্বিদের পরামর্শ নিতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। জনসংযোগ ও প্রচারের কাজে অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক ত ৎ পরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ-যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ কারও কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবেধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্যসুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে ত ৎ পর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে অন্যের সহযোগিতা পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। কেনাকাটায় লাভবান হবেন।