আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। কোনো সদস্যের আচরণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়ের সহযোগিতা পাবেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলা কিংবা সমাজ কল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনি একজন সংগীত শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। মানসিক অস্থিরতা দূর হবে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।