আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে প্রিয়জনকে পাশে পেতে পারেন। ব্যবসায়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। ব্যবসায়ে বকেয়া বিল পরিশোধ হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অপ্রয়োজনীয় কাজে বেশি সময় ব্যয় হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। আর্থিক লেনদেন শুভ। পরিবারের কেউ আপানর বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।