আপনার রাশিফল
৩০ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া সমীচীন হবে না। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে কারও কারও বকেয়া পাওয়ার বিষয়ে নিষ্পত্তি হতে পারে। কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। আজ কারও কাছ থেকে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুনসিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে তথ্য যাচাই করে নিন। কারও প্ররোচনায় মামলা-মোকদ্দমায় জড়ানোর আশঙ্কা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যানবাহন থেকে সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।