আপনার রাশিফল
৩ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আমি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস।মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। সহকর্মীর আস্থা অর্জনে সক্ষম হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): বৈষয়িক কাজে সাফল্যের দেখা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মমানা পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক তৎপরতা ফলপ্রসূ হতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রতিপক্ষ কূটকৌশলের আশ্রয় নিতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ গ্রহণ করতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।