আপনার রাশিফল
১১ মে, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—বেগুনি, হালকা নীল, চকলেট। শুভ রত্ন—জারকন, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্রশিল্পী সালভেদর দালি, বিজ্ঞানী রিচার্ড ফেনমেন, নৃত্যশিল্পী মার্থা গ্রাহাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের জানালায় উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): তুলার বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।