আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের কারও অসুস্থতা আপনার আর্থিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনৈতিক তৎ পরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনের সহযোগিতা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎ পর হোন। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক দ্বন্দ্বের অবসানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমা নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনা সাময়িকভাবে স্থগিত হতে পারে।