আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। জন সংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মস্থানের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ নিতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ফাটকা ব্যবসায়েও লাভের দেখা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।