আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা সমীচীন হবে না। চাকরিতে কারও কারও শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনৈতিক ত ৎ পরতা শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।