আপনার রাশিফল
১২ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে মেজাজ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কারও প্রেমের ডাকে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক ত ৎ পরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে ত ৎ পর হোন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক ত ৎ পরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ঘনিষ্ঠ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক লেনদেন শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।