আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাসফরের সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। বৈষয়িক কাজের অগ্রগতি হবে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে অগ্রগতি হবে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসা পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের খোঁজ পাবেন। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।