আপনার রাশিফল
২১ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক প্রয়োজনে অন্যের অযৌক্তিক কথাও মেনে নিতে হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে অগ্রগতি হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।