আপনার রাশিফল
২২ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের সুবাদে প্রশংসা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে ত ৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক ত ৎপরতা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক ত ৎপরতা শুভ।