আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ব্যাপারে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কর্মস্থলে প্রতিপক্ষ সক্রিয় থাকতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।