আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতা দূর হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও কারও সঙ্গে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যা দূর হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেশি বেতনের আশায় নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।