আপনার রাশিফল
৪ অক্টোবর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষটির সঙ্গে সাময়িক দূরত্ব সৃষ্টি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। বাহ্যিক চাকচিক্য দেখে কেনাকাটা করতে গিয়ে ঠকতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে কারও দেওয়া তথ্য যাচাই করে নিন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।