আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ অক্টোবর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে কারও কারও বৈদেশিক প্রশিক্ষণের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনের শুরুতেই প্রিয়জনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক পরিমণ্ডলে বেফাঁস মন্তব্য করে অন্যের বিরাগভাজন হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।