আপনার রাশিফল
১১ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন।