আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ অন্যের সুপারিশে ভালো চাকরি পেতে পারেন। নতুন ব্যবসায়ের জন্য দিনটি শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে ইতিবাচক সাড়া পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।