আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথকাজে সাফল্যের দেখা পাবেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য সুখবর আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যৌথকাজে সফল হতে পারেন। যানবাহন থেকে সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আজ একাধিক গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন।