আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক কলহের অবসান হতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে অপছন্দের কাউকেও গুরুত্ব দিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সৃজনশীল কাজে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও জন্য সুখবর আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথকাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে।