আপনার রাশিফল
১৮ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ-যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাজীবীদের কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতা দূর হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।