আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ব্যাপারে প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসাযিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। যৌথ বিনিয়োগ শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। বেকারদের কেউ কেউ খন্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।