আপনার রাশিফল
২৫ নভেম্বর, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ভ্রমণ, অ্যাডভেঞ্চার ও শিকারের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। জন সংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্য পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।