আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যানবাহন থেকে সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক কোনো ঘটনা ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।