আপনার রাশিফল
২ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পাবে। সাহিত্যকর্মের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যানবাহন থেকে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। চাকরিতে কারও কারাও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে স্বীকৃতি পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে কোনো গোপন তথ্য ফাঁস হতে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।