আপনার রাশিফল
১০ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণ কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।