আপনার রাশিফল
১১ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।