আপনার রাশিফল
১২ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্প-সংস্থাপন ও প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অগ্রগতি হবে। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। সামাজিক কর্মকাণ্ডে সুনাম অর্জিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।