আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মানসিক অস্থিরতা দূর হবে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। ব্যবসায়িক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আজ আপনার অর্থভাগ্য শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।